র্যাব পরিচয়ে যুবককে বাস থেকে নামিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
র্যাব পরিচয়ে যুবককে বাস থেকে নামিয়ে ১০ লাখ টাকা ছিনতাই
ফরিদপুরের ভাঙ্গায় র্যাব পরিচয়ে ছিনতাইকারীরা এক যুবককে বাস থেকে তুলে নিয়ে মারধরের পর ১০ লাখ টাকা ছিনিয়ে নিয়েছে। পরে পুলিশের ধাওয়ায় পদ্মা সেতু দক্ষিণ থানা এলাকায় গাড়ি ফেলে পালিয়ে যায় ছিনতাইকারীরা। আজ রোববার বেলা ১১টার দিকে ভাঙ্গার পুখুরিয়া এলাকায় এ ঘটনা ঘটে।
ছিনতাইয়ের শিকার ওই ব্যক্তির নাম আতিকুর রহমান (৩০)। তিনি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার দিকনগর ইউনিয়নের বগাইল গ্রামের খবির শেখের ছেলে। আতিকুর ভাঙ্গার পুখুরিয়ার ইসলামী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং শাখায় কর্মরত। ছিনতাইকারীদের মারধরে আহত হয়ে তিনি ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

Comments