ইতোমধ্যে প্রতীক্ষিত আইফোন ১৬ সিরিজ উন্মোচন করেছে এর নির্মাতা প্রতিষ্ঠান অ্যাপল। এবার শুধু ব্যবহারকারীদের জন্য বাজারে আসার পালা। অ্যাপলে অর্থ বছর শুরু হয় অক্টোবর থেকে। গ্রাহকদের চাহিদা অনুযায়ী ভারতে ব্যবসা বাড়ানোর পরিকল্পনা করছে অ্যাপল। শুক্রবার অ্যাপল ভারতে আরও ৪টি স্টোর খোলার পরিকল্পনার কথা জানায়। খবর হিন্দুস্তান টাইমসের।
সংস্থাটি জানিয়েছে, এ মাসের ভেতরেই “মেড ইন ইন্ডিয়া” সিরিজের আইফোন ১৬ প্রো ও আইফোন ১৬ প্রো ম্যাক্স ডিভাইসগুলো বাজারে আনবে।
অ্যাপল ২০১৭ সাল থেকে ভারতের অভ্যন্তরে আইফোন উৎপাদন শুরু করে। এরপর থেকে এর চাহিদা আগের তুলনায় অনেক বৃদ্ধি পেয়েছে। অ্যাপলের এক মুখপাত্র ভারতীয় সংবাদমাধ্যমকে জানান, অ্যাপল এখন ভারতে আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স সহ সমগ্র আইফোন ১৬ লাইনআপ তৈরি করছে। এবার ভারতে তৈরি আইফোন ১৬ প্রো এবং প্রো ম্যাক্স আগামী কয়েক সপ্তাহের মধ্যেই স্টোরগুলিতে পাওয়া যাবে। কিছু অন্যান্য দেশেও পাঠানো হবে।

উল্লেখ্য, আইফোন ১৬ প্লাসের দাম হবে ৮৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৭ হাজার ৫০০ টাকা। আইফোন ১৬ প্রো-এর দাম হবে ১,০৯৯ ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ১ লাখ ৩১ হাজার ৪৫১ টাকা এবং আইফোন ১৬ প্রো ম্যাক্সের দাম ১,১৯৯ ডলার অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় এর দাম পড়বে ১ লাখ ৪৩ হাজার ৪০০ টাকা।
১৬ সিরিজিটি অ্যাপলের এ ফোনটি এখন পর্যন্ত সবচেয়ে বড় স্ক্রিনের আইফোন। এই সিরিজের প্রো ডিসপ্লে আকার ৬.৩ ইঞ্চি আর প্রো ম্যাক্স ৬.৯ ইঞ্চি। একইসঙ্গে আগের সিরিজের তুলনায় এই সিরিজে ব্যাটারির সক্ষমতাও বাড়ানো হয়েছে। এই ফোনগুলোর সাইড প্যানেলে যুক্ত হচ্ছে অ্যাকশন ও ক্যাপচার বাটন। সিরিজের চারটি মডেলেই থাকছে ক্যাপচার বাটন, যেটির সাহায্যে ফোনের লক না খুলেই খুব সহজে ক্যামেরা দিয়ে ছবি তোলা যাবে।
Comments